মোঃ শাহ জামাল শাওন ফুলবাড়ী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তারের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, এনসিপির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু প্রমুখ।শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয় ছাড়াও বিভিন্ন রঙে রাঙিয়ে বৈশাখী পোশাক পরিধান, পান্তা ভাত গ্রহণসহ বিভিন্ন বয়সের লোকজন উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে ফুলবাড়ী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

