• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উদযাপন 

     swadhinshomoy 
    14th Apr 2026 2:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেন, উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে রায়গঞ্জ উপজেলা চত্বর থেকে বর্ণিল আয়োজনে বৈশাখের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন এ শোভাযাত্রার আয়োজন করেন। এরপর উপজেলা মিলনায়তনে চলে পান্তা-ইলিশ এর আয়োজন।

    ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী সম্প্রীতির বন্ধন। বৈশাখের এই মহোৎসব যেন নূতন স্বপ্ন, নূতন প্রত্যয় এবং অসাম্প্রদায়িক চেতনার এক দীপ্ত ও অনন্য বহিঃপ্রকাশ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও চিরন্তন প্রাণস্পন্দনের উৎসব পহেলা বৈশাখ; যে উৎসবের ছোঁয়ায় মুছে যায় অতীতের গ্লানি, জেগে ওঠে নূতন দিনের স্বপ্ন। চৈত্রের বিদায়ী বিষণ্নতা পেরিয়ে বৈশাখের প্রভাতে প্রকৃতি যেমন নবীন রূপে সেজে ওঠে, তেমনি নববর্ষের আহ্বানে উজ্জীবিত হয়ে ওঠে বাঙালির হৃদয়ও। সেই আবেগ, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার মহিমা ধারণ করে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

    অসীম সম্ভাবনা ও মুক্তচিন্তার এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ৭টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়। উৎসবের এ শুভযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। প্রভাতের নির্মল আলোয়, রায়গঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ যেন রূপ নেয় এক জীবন্ত ক্যানভাসে—রঙে, রূপে, ছন্দে ও প্রাণের উচ্ছ্বাসে।

    উক্ত শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আঃ বাতেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক‌‌‌ রোম বাদশা, থানা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এই আয়োজনকে করে তোলে সর্বজনীন ও প্রাণবন্ত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930