• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর‌ শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কীটনাশক ও সার জব্দ এক লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    20th Apr 2026 2:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিস যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

    অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হাবিবউল্লাহ খান, তিনি চাঁচড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

    অভিযান সূত্রে জানা গেছে, হাবিবউল্লাহ খান দীর্ঘ ৩৫ বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা করে আসছিলেন। তবে গত তিন বছর ধরে তার ব্যবসার লাইসেন্সের কোনো নবায়ন ছিল না। অভিযান চলাকালে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

    এই অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র‍্যাবের একটি টিম উপস্থিত ছিলেন।

    র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930