• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভান্ডারপুর বাজারে ভাইরাল “মিলন ভাইয়ের চিকেন ফ্রাই” দোকান উধাও: রহস্য ঘিরে নানা প্রশ্ন 

     swadhinshomoy 
    21st Apr 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাহফুজুল ইসলাম
    নওগাঁ জেলা প্রতিনিধি।

    বদলগাছী উপজেলার, ভান্ডারপুর বাজারে অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠা “মিলন ভাইয়ের চিকেন ফ্রাই” দোকানটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই দোকানটি প্রতিদিনই ভিড় জমাতো খাবারপ্রেমীদের।
    স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগেও দোকানটি স্বাভাবিকভাবে চালু ছিল। তবে হঠাৎ করেই দোকানটি বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে সেখানে কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। দোকানের সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
    এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, প্রশাসনিক কোনো জটিলতার কারণে দোকানটি বন্ধ হয়ে থাকতে পারে। আবার অন্য একটি সূত্রের দাবি, স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যার কারণেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ সকল তথ্যের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
    জানা যায়, স্থানীয় নেতৃবৃন্দ মিলে দোকানটি বন্ধ করে দিয়েছে।
    এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ করা হোক। জনপ্রিয় এই খাবারের দোকানটির হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে দিন দিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930