সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
নরম চাদরে গা এলিয়ে দিয়ে
জানালায় চেয়ে আছে শিল্পীর দৃষ্টি
কদমের পাপড়ি খেলে ঢেউ বাতাসে
টিনের চালে ঠুন ঠান শিলা বৃষ্টি।
সকাল বেলা শুনি আযানের ধ্বনি
আল্লাহ আকবার স্বরে মিষ্টি মধুর ডাক
নামাজ পানে দৌড়ে ছুটি
মসজিদের মিম্বারে
ঝড়ে যায় যাক অতীতের যতো নাপাক।
নরম হাওয়া আলতো আলোয় চুল এলোমেলো
ডাকে শিল্পীর স্বরে এসো চা পানে
পাখিদের কিচিরমিচির পাতার ঝিরি ঝিরি গান
চায়ের চুমুক শব্দ মিশে যায় হিয়ার মনে প্রাণে।
দেখ চেয়ে জানালায় কদমের ডালপালা গুলো
ছড়িয়ে হাত পা তাকিয়ে গগন পানে
ভালোবাসা করেছে উজাড় যাহা কিছু তার দান
শুভ্র সতেজ হাওয়া হলুদ পাপড়ি ঝড়া ঘ্রাণে।
তব সুন্দর এই ধরা সাজিয়ে বিধাতা
মেঘমল্লার পত্র পল্লবী ফুল পাখিদের কলকল
পাহাড় পর্বত চূড়ায় সাগরের ঢেউ নদীর জোয়ার ভাটা
ধূসর মরুভূমি বরফের হ্রদে ভূ সমতল।
শিল্পীর ছোঁয়ায় এঁকে যাওয়া তুলি
ক্ষণিকের সুখ শিশুর ডাক, ডাকে বুলবুলি
হাত বাড়িয়ে গাও গলা ছেড়ে প্রকৃতির গান
যা দেখ আঁখি যুগোল ভরে মহানের নিঃস্বার্থ দান।

