এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুশান্ত কুমার হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে হলরুমে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরসালিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আয়ুব আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান, মেডিকেল অফিসার অসীম কুমার সরকার, আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু এবং হরিরামপুর থানার সদস্যবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই পুষ্টি কার্যক্রম চলবে। কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সফল ও স্বার্থকভাবে বাস্তবায়নের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

