• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    25th Apr 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহম্মেদ
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর আত্রাই উপজেলার দ্বিপ্চাদপুর উত্তরপাড়া জামে মসজিদে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মো. আমিনুল ইসলাম।
    সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও শিক্ষা কেন্দ্রের সভাপতি মো. ইদ্রিস আলী বাবু এবং সঞ্চালনায় ছিলেন হাফেজ ও সাংবাদিক মো. ফিরোজ আহমেদ।
    এসময় উপস্থিত ছিলেন মো. খয়বর রহমান, আব্দুল জলিল, সায়েদ আলী, মজনু প্রাং, ছোট্টন আলী, আক্তার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মা ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
    প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের নিয়মিত মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
    অনুষ্ঠানের শেষে রূপসী নওগাঁর সভাপতি ও প্রতিষ্ঠাতা ডেন্টিস্ট মো. খালেদ বিন ফিরোজের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির মগ উপহার হিসেবে ৯ জনের মধ্যে বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930