swadhinshomoy
25th Apr 2026 2:38 pm | অনলাইন সংস্করণ Print
আত্রাই প্রতিনিধি,
নওগাঁর আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি
নওগাঁর আত্রাইয়ে কীটনাশক ঔষধ দোকানের দেয়ালের সিঁদকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত গতকাল গভীর রাতে উপজেলার নওদুলী বাজারে।
জানা যায়, ওই বাজারে তোহা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকান রয়েছে। দোকানের মালিক বুলু প্রতিদিনের ন্যায় রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা দোকান ঘরের পিছন দিক দিয়ে সিঁদকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আত্রাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

