• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভেড়ামারায় রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ 

     swadhinshomoy 
    25th Apr 2026 3:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর একটার দিকে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় পোড়াদহ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

    নিহত যুবকের নাম আশেদুল শেখ (২৪)। সে মাদারীপুরের শিবচর উপজেলার হাবুল শেখের ছেলে। স্থানীয় ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে এলাকাবাসী মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুল নামক স্থানে রেল লাইনের মাঝে লাশ পড়ে থাকতে দেখে।

    তারা জানায়, শরীরের কোনো অংশে রেলে কাটার চিহ্ন না থাকলেও মাথায় চরমভাবে ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে রক্ত ঝরছিল। পরবর্তীতে তারা কলা ও তালের পাতা দিয়ে তার লাশ ঢেকে দিয়ে পুলিশকে খবর দেয়।

    তারা আরও জানায়, দুপুর একটার দিকে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় মৃত যুবকের পকেটে থাকা মায়ের আইডি কার্ড ধরে পুলিশ মাদারীপুরের শিবচর থানায় যোগাযোগ করে। তার ভাই ইয়াজুল শেখসহ কয়েকজন এলাকাবাসী গিয়ে লাশ শনাক্ত করে।

    নিহতের ভাই ইয়াজুলের দাবি, তার ভাই গত দুদিন থেকে নিখোঁজ। এর আগেও সে বাড়িতেই ছিল। তবে মাঝে মাঝে সে অন্যত্র চলে যায়।

    ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মহাসিন রেজা বলেন, ঘটনা কখন ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গতকাল রাতে দুটি ট্রেন ওই লাইনে এসেছিল। এটা দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটা পুলিশ তদন্ত করে বের করবে।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি।
    পোড়াদহ রেলওয়ে থানার এস আই সঞ্জিত সমাদ্দার জানান, পুলিশ আশেদুল শেখের মাথায় ক্ষতযুক্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। তার পকেটে পাওয়া মায়ের আইডি কার্ড ধরেই পরিচয় শনাক্ত হয়েছে। মূলত পোস্টমর্টেম ও ডাক্তারি রিপোর্ট শেষেই আমরা বিস্তারিত বলতে পারব। তদন্ত চলমান আছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930