পীরগন্জ (রংপুর) প্রতিনিধি: রংপর জেলার পীরগন্জ থানায় সদ্য যোগদানকারী ও,সি’র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগন্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের উক্ত পরিচিতি উপলক্ষে ও,সি মো. নাজমুল হক স্হানীয় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমন ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার ব্যাপারে দৃঢ়তার সাথে অভিব্যাক্তি পোষন করেন। ইতিপূর্বে দায়িত্বে থাকা ও,সি সোহেল রানা বদলি হওয়ায় (ক্লিন ইমেজের পুলিশ কর্মকর্তা) ও,সি নাজমুল হক পীরগন্জ থানায় যোগদান করে আইনশৃঙ্খলার উন্নয়নে গণ-মাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। উক্ত পরিচিতি সভা অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব। পরিচিতি অনুষ্ঠানে স্হানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণ-মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

