• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মানিকগঞ্জে ফসলি জমি রক্ষার দাবিতে স্থানীয় কৃষক ও বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন 

     swadhinshomoy 
    25th Apr 2026 5:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চামটা, পৌলী ও খাগড়াকুড়ি গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন।
    প্রতিবাদে অংশ নেওয়া কৃষকরা ভিন্নধর্মী উপায়ে নিজেদের দাবি তুলে ধরেন। কেউ মাথায় ঐতিহ্যবাহী মাথাল পরেন, আবার কেউ হাতে কাঁচি নিয়ে জমি রক্ষার বার্তা দেন। নারীরাও ঝাড়ু ও লাঠি হাতে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
    একপর্যায়ে বিক্ষোভকারীরা তরা ব্রিজে অবস্থান নিলে ঢাকা–আরিচা মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
    কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে পৌলী, চামটা ও খাগড়াকুড়ি এলাকায় ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিচ্ছে। এতে জমি গভীর গর্তে পরিণত হচ্ছে এবং আশপাশের জমিও ক্ষতির ঝুঁকিতে পড়ছে। ফলে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে।
    তারা আরও জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।
    মানববন্ধনে স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি, এমনকি আমরণ অনশনে যেতে পারেন। পাশাপাশি ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930