• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তজুমদ্দিনে আনন্দ মিছিল। 

     swadhinshomoy 
    06th May 2026 3:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন। (ভোলা)।।
    ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তজুমদ্দিনে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিলের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
    ​৬ মে ২০২৬ ( বুধবার) বেলা ১১ টায় তজুমদ্দিন সরকারি কলেজের সামনে থেকে শুরু করে তজুমদ্দিন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ​মিছিলে তজুমদ্দিন কলেজ ছাত্রদল নেতা মেহরাব হোসেন, তামিম পন্ডিত, মোহন তালুকদার, শামিম ওসমান, চাদপুর কামিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রদল নেতা মমিন উদ্দিন, মিরাজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
    মিছিল শেষে ​সমাবেশে ছাত্রদল নেতা মমিনুল ইসলাম শাকিল তার বক্তব্যে বলেন​”ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। আমরা এই কমিটিকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে রাজপথের আন্দোলন আরও বেগবান হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভোলা জেলা ছাত্রদলের নেতৃত্বে তজুমদ্দিন ছাত্রদল সর্বদা ঐক্যবদ্ধ।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31