• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত 

     swadhinshomoy 
    06th May 2026 6:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

    এপ্রিল ২০২৬ মাসে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, ওসি কাজী রমজানুল হকের নেতৃত্বে মোল্লাহাট থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অজ্ঞাতনামা হত্যা মামলার তদন্ত, গুলিবিদ্ধ মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধের সফল সমাধান করেছে। এছাড়াও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার কার্যকর পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হয়েছে।
    এসব উল্লেখযোগ্য সাফল্য এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এর আগে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অবস্থায়ও একাধিকবার সাফল্যের স্বীকৃতি অর্জন করেছেন।
    গত ৪ মে সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন।
    এ বিষয়ে স্থানীয়রা জানান, ওসি কাজী রমজানুল হকের নেতৃত্বে মোল্লাহাট এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং এর করা যায় কিন্তু সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
    ওসি কাজী রমজানুল হক, “এই সম্মাননা আমার একার নয়, এটি মোল্লাহাট থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
    এ সম্মাননা মোল্লাহাট থানার পুলিশ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31