ফখরুদ্দিন হৃদয়
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান!!
শুক্রবার(০১ মে) তিনি ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের পাশের উপজেলার বড়দাহ ব্রিজ সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে নার্সিং অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। QA
সংশ্লিষ্টরা জানান, এলাকাটি অবকাঠামোগত দিক থেকে উপযোগী কি না, যোগাযোগ ব্যবস্থা, জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
মেডিকেল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে মনে করছেন এলাকার সাধারন মানুষ

