নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও কর্মচারীর বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে জাতীয় পতাকা উত্তোলন করেন না, কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন সরকারি বাজেট না দিলে পতাকা উত্তোলন করা হবে না।
ইছালী ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ২৬ শে, মার্চে ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি,এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর কিছু দিন পরে আরেকটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়, সরকারি নিয়ম অমান্য করে বিকাল ৩,৪০ মিনিটে অফিস বন্ধ করে সবাই চলে যান। ইছালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও কর্মচারীর বিরুদ্ধে এই পর্যন্ত দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একই ধরনের ঘটনা ঘটেছে। অনুসন্ধানের সাংবাদিকরা অফিসের সামনে গিয়ে দেখতে পান, অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ভূমি অফিসের সামনে থেকে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আমরা নায়েবকে অনেকবার বলছি যে, আপনি অফিসে পতাকা উত্তোলন করেন না,রাতে সিকিউরিটি বাল্ব জ্বালাতে দেখা যায় না। সরাসরি অফিসে তো নিয়ম রয়েছে সন্ধ্যায় বাল্ব জ্বালিয়ে দিতে হয়, কিন্তু এই অফিসের নায়েব আসার পর থেকে এক দিন ও পতাকা উত্তোলন করেন না এবং রাতে বাল্ব ও জ্বালানো দেখা যায় না। তারা আরো বলেন আমরা পতাকা উত্তোলন এবং রাতে বাল্ব জ্বালানোর বিষয়ে বলেছিলাম কিন্তু নায়েব বলেন কে পতাকা উঠানো নামানো করবে এইটা একটা ঝামেলা তাই পতাকা উত্তোলন করা হয় না।
এলাকাবাসী জানায় আমরা কোন কাজে গেলে অনেক সময় ধরে বসিয়ে রাখেন, তারা আরো বলেন এই নায়েবের বিষয়ে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন এই ভূমি অফিসে দালালের মাধ্যমে কাজ করে থাকেন কিনা এবং তিনি অফিসের মধ্যে একজন কম্পিউটার অপারেটর রেখেছেন তাও তার ব্যক্তিগত ভাবে রেখেছেন, সরকারি কোন নিয়ম নেই, দালাল দিয়ে কাজ করানো অথচ তিনি করে থাকেন।
ইছালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেনকে, সাংবাদিকরা জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার অফিসে পতাকা উত্তোলন করার জন্য কোন বাজেট দেয় নাই। তাই আমাকে যখন কতৃপক্ষ বাজেট দিবে তার পরে পতাকা উত্তোলন করা হবে,এর আগে পতাকা উত্তোলন করা হবে না। অফিসের ভিতরে ঢুকে দেখা গেছে সবাই বাহিরে অথচ প্রতিটি রুমে ফ্যান ও বাল্ব জ্বালিয়ে রেখেছেন,এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সবাই খাওয়ার জন্য গেছে তাই বন্ধ করা হয়নি, যে খানে সরকার প্রতিটি দপ্তরের বিদ্যুৎ অপচয় যাতে না হয়, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন, তবে ইছালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেন কোন নিয়মই মানছেন না, তিনি তার ব্যক্তিগত ভাবে অফিস করছেন এই ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি এই পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা অফিসে ঘটিয়েছে তার বিরুদ্ধে দুইবার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর পরেও তিনি তার নিয়মে অফিস পরিচালনা করছেন, তাকে প্রশ্ন করলেই বলেন আমি অফিসে ছিলাম না, অফিসের কাজে বাহিরে ছিলাম, আবার কখনো বলেন আমি ব্যস্ত আছি এখন কথা বলার কোনো সময় নেই। তিনি সাংবাদিকদের বলেন আপনারা আমার বিরুদ্ধে নিউজ করে কি করতে পারবেন কিছুই হবে না।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিস্ট্যান্ট) মোঃ শামীম হোসাইনকে অফিসের সামনে থেকে সাংবাদিকরা ফোন দিয়ে জানান তিনি বলেন ঠিক আছে এই বিষয়ে কথা বলে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার হক, সাংবাদিকরা বিষয়টি নিয়ে কথা বলেন, তিনি বলেন সরকারি প্রতিটি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে,এই বিষয়ে সবাই জানেন জানার পরেও যদি কেউ অফিস চলাকালীন সময়ে পতাকা উত্তোলন না করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকরা আরেকটি বিষয়ে জানতে চান সেই বিষয়টি হচ্ছে,ইছালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন আমাকে পতাকা উত্তোলন করার জন্য কোন বাজেট দেওয়া হয়নি, যখন আমাকে কতৃপক্ষ বাজেট দিবে তখন আমি পতাকা উত্তোলন করবো এর আগে পতাকা উত্তোলন করতে পারবো না। তিনি বলেন এই ধরনের কোন নিয়ম সরকারি ভাবে নেই, পতাকা উত্তোলন করতে কি ধরনের বাজেট তাকে দিতে হবে, তিনি বলেন আমি এখনি ব্যবস্থা গ্রহণ করছি।
ইছালী ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের তথ্য সংগ্রহ চলমান রয়েছে দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে দেখতে চোখ রাখুন।

