• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    09th May 2026 11:21 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
    সিরাজগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৮ মে) বিকেলে শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা সোলাইমান হোসেন।
    সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহীনূর আলম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন, মাওলানা আব্দুল খালেক এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ কামরুল ইসলাম। এছাড়াও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
    বক্তারা দেশের বিভিন্ন স্থানে শ্রমিক নির্যাতন, অযৌক্তিক ছাঁটাই এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31