• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হরিরামপুরে নদী ভাঙন রোধে ৬০ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন। 

     swadhinshomoy 
    09th May 2026 5:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    এসএম অপু , মানিকগঞ্জ প্রতিনিধি।

    ২ রা মে শনিবার বেলা ১২ টায় মানিকগঞ্জের হরিরামপুরে কুশিয়ারচর পদ্মারপাড় নদী ভাঙন রোধে ৬০ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক( নদী শাসনের) কাজের উদ্বোধন করা হয়েছে।

    জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগী উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

    মানিকগঞ্জ -২ আসেন সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত,র শুভ উদ্বোধন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রানবন্ত এবং স্বার্থক হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান ,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা ও সদস্য সচিব আবু শাহাদাত মোঃ (মোল্লা শাহিন),উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্ন ও সদস্য সচিব মোঃ ইমরান প্রমূখ।

    এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,নদী ভাঙন রোধে পাক প্রতিরক্ষামূলক ৬০ মিটার (জিওব্যাগ ও জিও টিউব) কাজের উদ্বোধন করা হয়েছে।
    আগামীতে ব্যাপক পরিসরে বাঁধ রক্ষার্থে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নদী ভাঙন রোধে স্থায়ী বেরি বাঁধ নির্মাণের ও পরিকল্পনা রয়েছে।
    তিনি আরো বলেন,মাদক -সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ ব্যাপারে যদি দলীয়ভাবে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে প্রত্যয় ব্যক্ত করেন।

    সর্বোপরি অবহেলিত দূর্গম চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট নিয়েও পর্যায়ক্রমে কাজ করার প্রতিশ্রুতি দেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31