swadhinshomoy
11th May 2026 10:12 am | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
আমি কি আর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলি?
নিজের মন যা চায় তেমনি করে চলি।
আমি কারও ধার ধরিনা, ধার ধরার কি আছে?
অকারণে দুষ্টু লোকে বলছে কথা পাছে।
হিংসা বিদ্বেষ তাও করিনা, অহংকারে কি লাভ?
শেষ দিবসে দিতে হবে জাহান্নামে ঝাঁপ।
চলি বলি নরম স্বরে লোকে বলে গরম
মিথ্যা অভিযোগে চোখে লাগে লজ্জা শরম।
আসছি একা দুনিয়া যেতেও হবে ফেলে
সঙ্গে যাবে ততটুকু যতটুকু খেলে।
ধার কর্জ দেনা পাওনা যদিও থেকে থাকে
ক্ষমা চেয়ে মিটিয়ে নাও পাওনাদারকে ডেকে।
আমার কি আছে, আমিই আমার না
দু’ হাতে বিলিয়ে দাও জমিয়েছ যা।
স্বরন কর সকাল সন্ধ্যা রাতে কিংবা দিনে
যিনি জাহান বানিয়েছেন নাটাই সুতা বিনে।
রবের জিকির কর সবাই আল্লাহ আল্লাহ ডাকে
ঐ রবের জিকির করে পশু পাখি কাকে ।
আমি কি আর মিথ্যাবাদী , মিথ্যা কথা বলি?
আল কোরআন এর সংবিধান আমি মেনে চলি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

