• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সিগঞ্জে আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার উদ্ধার লাখ টাকার স্বর্ণালংকার 

     swadhinshomoy 
    12th May 2026 5:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি।

    মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিনব কায়দায় সংঘটিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।রোববার (১১ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
    গ্রেফতার ব্যক্তি সাব্বির খান (২৫) লৌহজং উপজেলার মালির অংক বেজগাঁও এলাকার আওলাদ খানের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির মালিক অন্তরা আক্তার অনিকা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে গেলে ঘর ফাঁকা পেয়ে চোরচক্রটি সক্রিয় হয়।

    এ সময় সাব্বিরসহ ৪ থেকে ৫ জনের একটি দল টিনশেড ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে।পরে তারা আলমারির তালা ভেঙে স্বর্ণ ও রুপার অলংকার চুরি করে পালানোর চেষ্টা চালায়।চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি স্বর্ণের চেইন,দুটি স্বর্ণের আংটি এবং একটি রুপার চেইন ও লকেট।উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।তবে পালানোর সময় স্থানীয় জনতা সাব্বির খানকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাব্বির দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি,ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।তিনি দীর্ঘদিন চট্টগ্রামে অবস্থান করার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন।এরপর আবারও সংঘবদ্ধ চুরি কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন বলে ধারণা করছে পুলিশ।পুলিশের পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা থাকার তথ্য মিলেছে।এছাড়া লৌহজং থানার একটি চুরির মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও নিশ্চিত করেছে পুলিশ।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,এ ঘটনায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31