সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজেদুর রহমান এর জানাযা সম্পন্ন হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় এভার কেয়ার হসপিটালে রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
১২ মে মঙ্গলবার বাদ আছর বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ মাগরীব বিরল কেন্দ্রীয় কইদিঘী কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
মরহুমের জানাযা ও দাফন কার্য্যে পরিবারের সদস্যগণ, পেশাজীবনের সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের পূর্বে জাতীয় পতাকা দিয়ে মরদেহ মুড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, ওসি (তদন্ত) আনিছুর রহমান, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহরুল ইসলামসহ মহান মুক্তিযুদ্ধের সহযোদ্ধাবৃন্দ।
মরহুমের পরিবারের পক্ষ হতে জেষ্ঠ জামাতা বিশিষ্ট শিল্পপতি হাফিজ উদ্দিন ও একমাত্র ছেলে আব্দুর রহমান রিপন, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মঞ্জুরুল হাসান দুলু জানাযার পূর্বে বক্তব্য রাখেন। জানাযায় ইমামতি করেন বিরল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ মনসুর আলী।
মরহুমের মৃত্যুতে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

