• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ ​ 

     swadhinshomoy 
    13th May 2026 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
    মোঃ দিলুয়ার হোসেন

    ​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকা থেকে নদীতে পড়ে মো. জহুরুল ইসলাম নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
    ​নিখোঁজ জহুরুল ইসলাম শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের (চিতার কান্দি) মো. মালেক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে
    আজ ১২ মে (মঙ্গলবার) জহুরুল নিজ বাড়ি থেকে নৌকায় করে শাল্লা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে সুরমা নদীর ‘খরচ বাগান’ নামক এলাকায় পৌঁছালে তিনি আকস্মিক নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান।
    ​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও স্বজনরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ যুবককে খুঁজে পেতে এলাকার বহু মানুষ নিজস্ব নৌকা ও জাল নিয়ে দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালান। তবে টানা ৫ ঘণ্টা অনুসন্ধানের পরও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।

    ​এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ যুবকের পরিবার জহুরুলের মরদেহ দ্রুত খুঁজে পেতে এবং তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31