• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি সরকার জনগণের অর্জিত সরকার- আনিসুর রহমান খোকন এমপি 

     swadhinshomoy 
    17th May 2026 12:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মনির হোসেন পরাগ
    জেলা প্রতিনিধি

    মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সরকার জনগণের সরকার,বর্তমান সরকার জনগণের অর্জিত সরকার। ৫ আগষ্টের আগের বাংলাদেশ আর ৫ আগষ্টের পরের বাংলাদেশ কিন্তু এক না,রাজনীতির ধরণ আমাদের চেঞ্জ করতে হবে, আপনি জোর করে দখল করবেন,গায়ের জোর দেখাবেন আর সমাজের সাধারণ মানুষ সেটা মেনে নেবে এই সমাজ কিন্তু আর সেই সমাজ নাই । শনিবার দুপুর কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    এসময় রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার,উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার,যুবদল নেতা মামুন শিকদার,ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ফকিরসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31