• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    18th May 2026 12:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মোঃ আরিফ মিয়া (পিতা- আব্দুল হামিদ), গ্রাম- চরমাস্তল, উপজেলা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ ড্রেজার মেশিন ব্যবহার করে অননুমোদিতভাবে বালু ও মাটি উত্তোলন করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তিনি অপরাধ স্বীকার করেন।
    পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪(ছ) লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫(১) অনুযায়ী তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ধারা ৯ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31