ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৮ মে সোমবার সকাল ১১ঘটিকার সময় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ধর্মপাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিই সমৃদ্ধি পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত উপপরিচালক ( শস্য),নাজমুল কবির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ধর্মপাশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক মোঃ আজিজ মিয়া নোয়াবন্ধ,সাংবাদিক সেলিম আহমেদ, এমারুল হক ও রাজু ভুঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, আকমল হোসেন ও হারুন মিয়া।
এ কর্মশালায় কৃষক – কৃষাণী ও সাংবাদিক সহ মোট ১০০ জন অংশ গ্রহণ করেন।

