• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিল্প উদ্যোক্তার অর্ধগলিত লাশ উদ্ধার নিজ প্রতিষ্ঠান থেকে 

     swadhinshomoy 
    19th May 2026 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    আফজল হুসাইন (কিশোরগঞ্জ)
    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেই মো. জিল্লুর রহমান নামে এক শিল্প উদ্যোক্তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    সোমবার (১৮ মে) সকালে ভোগপাড়া মহল্লা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশে অবস্থিত কপি পানের কাপ ও প্লেট তৈরির কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
    ঘটনাস্থল পরিদর্শন করেন এডভোকেট জালাল উদ্দিন,(এমপি,মাননীয় সংসদ সদস্য) ও মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সাবেক ভাইস চেয়ারম্যান। তারা বলেন, অতি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে থাকতে পারে। হত্যার পর কারখানার ফটকে তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করা হয়। কারখানার কাজে ব্যবহৃত একটি পিকআপের চালক বর্তমানে পলাতক রয়েছেন।
    নিহত জিল্লুর রহমান মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলা সদরে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি “মুন ডিজিটাল স্টুডিও কালার ল্যাব” এবং ওয়ান টাইম কপি কাপ ও প্লেট তৈরির কারখানার মালিক ছিলেন।
    পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সোমবার সকালে পরিবারের সদস্যরা বিকল্প চাবি দিয়ে কারখানার তালা খুলে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
    কটিয়াদী মডেল থানা-এর ওসি রফিকুল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
    রাত ৯টা ৫০ মিনিটে ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31