• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক 

     Md Mokter Hossain 
    23rd Jun 2026 3:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশী এক তরুণ পর্যটককে বিভিন্নভাবে বিরক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

    বিদেশী ওই তরুণ পর্যটককে বিরক্ত করার ঘটনায় জরিত আব্দুল মাবুদ হিরো নামে এক টিকটকারকে ২২ জুন সোমবার ট্যুরিস্ট পুলিশ গ্রেফতার করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন বিদেশী তরুণ পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। স্থানীয় সচেতন মহলের মতে এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্পে দেশী-বিদেশী পর্যটকদের মধ্যে মারাত্মকভাবে

    নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন ঐতিহাসিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশী হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন।

    পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাহাড়পুর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বৌদ্ধবিহার যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় সর্বোচ্চ সতর্কতা মুলক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, গত ১৯ জুন শুক্রবার চায়নার নাগরিক ওই তরুণ পর্যটকের সঙ্গে এমন আচরণের ভাইরাল ভিডিও তাঁর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ২২ জুন সোমবার দুপুরে জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুদ হিরোকে আটক করা হয়েছে।# গৌতম কুমার মহন্ত ০১৭১৫-৭৭২৪৯১, নওগাঁ জেলা প্রতিনিধি। ২২/৬/২০২৬

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930