Md Mokter Hossain
27th Jun 2026 3:49 pm | অনলাইন সংস্করণ Print
মেঘনা নদীর জলে
কবি ও সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
মেঘনা পাড়ের ছেলে আমি
মাছ ধরি জাল বেয়ে
নৌকা ভাসাই মেঘনা জলে
আনন্দের গান গেয়ে।
মাছ ধরি ভাই সকাল সন্ধ্যা
বেচি মেঘনা ঘাটে
মেঘনা চড়ে ঘুরি ফিরি
মেঘনাতেই দিন কাটে।
ঘর সংসার হয়নি আমার
অভাব বার মাস
আসবে বলে রূপসী বৌ
গেছে বাবার দেশ।
বৌ আমার আসলো না আর
নিঃসঙ্গ দিন কাটে
নৌকা হলো ঘর সংসার মোর
ঘুরি ঘাটে ঘাটে।
বয়স ভারে নতজানু
যৌবনের সব শেষ
যেমন আছি মেঘনা জলে
আছি তো ভাই বেশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

