• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

     Md Mokter Hossain 
    28th Jun 2026 4:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম – দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

    আজ ২৮শে জুন ২০২৬ইং রবিবার
    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
    স্থানীয় সচেতন জনতার সহায়তায় গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার ভররা গ্রামের মৃত আখের উদ্দিন বেপারীর দুই ছেলে মোসলেম ব্যাপারী (৬২) ও মোন্নাফ মিয়া (৫৫)।

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভররা এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন ওই দুই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এলাকার সচেতন জনগণ তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু করে। একপর্যায়ে গাঁজা বিক্রির সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং বিষয়টি দ্রুত দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়।
    খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

    এ বিষয়ে দৌলতপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতারও প্রশংসা করেন।
    এলাকাবাসী জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দৌলতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930