• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদীতে প্রবাসীর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের অভিযোগ 

     Md Mokter Hossain 
    28th Jun 2026 6:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার – আফজল হুসাইন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের উত্তর জিরাবার পাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম (৩২), পিতা: দুলাল মিয়া।

    জানা যায়, শনিবার (২৭ জুন ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের রসুলপুর ঈদগাহ মাঠের পার্শ্ববর্তী দক্ষিণ জিরাবার পাড় (৮নং ওয়ার্ড) এলাকায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি রফিকুল ইসলামকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্তরা তাকে ঈদগাহ মাঠ সংলগ্ন পানিতে ফেলে রেখে পালিয়ে যায়।

    স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বাজিতপুরের ভাগলপুর জহুরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930