• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদীতে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষমাণ নেতাকর্মীরা 

     Md Mokter Hossain 
    16th Aug 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার: মোঃ আফজল হোসাইন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে রোববার কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন।

    সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

    প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি বাড়তে দেখা যায়। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কটিয়াদীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031