• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক-আহত এক 

     Md Mokter Hossain 
    22nd Aug 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    হাফিজুর রহমান – ​মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

    ​স্থানীয় সূত্রে জানা যায়,
    আজ (২২সে আগস্ট) আনুমানিক সকাল ৬ ঘটিকার সময় টাঙ্গাইল মধুপুর উপজেলার কাকরাইদ ব্রিজ সংলগ্ন বটতলা নামক স্থানে একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন।

    ​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

    ​পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জটবাড়ি পাইনাবাড়ির বাসিন্দা আব্দুর গফুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত অন্য ব্যক্তির চিকিৎসা সেখানে চলমান রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031