• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সুন্দর ভবিষ্যৎতের জন্য বিত্তবান ও সচেতন মানুষদের আন্তরিকতার প্রয়োজন- এমপি মঞ্জু 

     Md Mokter Hossain 
    14th Sep 2026 6:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের পরিবেশ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

    বীরগঞ্জ পৌর শহরের ৬নং ওয়ার্ডের মাকড়াই শালবন এলাকায় অবস্থিত বীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় এমপি মঞ্জু পরিদর্শনকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ, শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

    এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও আমাদের সমাজেরই সন্তান। তাদের প্রতি দায়িত্ব শুধু পরিবারের নয়, আমাদের সবার। সরকারের পাশাপাশি তাদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের প্রত্যেক সচেতন ও বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে। এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, তারা যেন নিজেদের বোঝা মনে না করে-তাদেরও স্বপ্ন আছে, প্রতিভা আছে। প্রয়োজন শুধু একটু বেশি যত্ন, ভালোবাসা ও সুযোগ। বীরগঞ্জের এই শিশুরাও মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেয়ে সমাজের মূলধারায় এগিয়ে যাক।

    এমপি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে বৃক্ষরোপণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেমন সুন্দর হওয়া প্রয়োজন, তেমনি শিক্ষার্থীদের জন্যও একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমি গুরুত্বসহকারে কাজ করব।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮৬ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। তাদের পাঠদান ও পরিচর্যায় কর্মরত রয়েছেন ৯ জন শিক্ষক।

    এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930