• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহেশপুরে ২০ বোতল কোডিনযুক্ত কফ সিরাপসহ মা-দক কারবারি গ্রে-প্তার 

     Md Mokter Hossain 
    14th Sep 2026 6:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝিনাইদহ) প্রতিনিধি:

    ঝিনাইদহের মহেশপুরে মা-দকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপসহ মো. রেজাউল করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রে-প্তার করেছে পুলিশ।

    রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাটিমা ইউনিয়নের ইদ্রাকপুর হাট মান্দারতলা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির উঠান থেকে রেজাউল করিমকে আ-টক করা হয়।

    পুলিশ জানায়, পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০০ মিলিলিটারের ২০ বোতল, মোট ২ হাজার মিলিলিটার ‘WINCEREX’ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

    রেজাউল করিম ইদ্রাকপুর হাট মান্দারতলা এলাকার মৃত রফি উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে এর আগেও চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

    এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে রেজাউল করিমের বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মামলাটি দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

    মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান বলেন, মা-দক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মা-দক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930