• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ফজলে রাব্বি সভাপতি ও আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক নির্বাচিত 

     Md Mokter Hossain 
    20th Sep 2026 4:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ ফজলে রাব্বি সভাপতি ও আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    শনিবার (১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। ফলাফল গণনা শেষে মধ্যরাতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।

    সভাপতি পদে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ২০৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আলী হোসেন পেয়েছেন ১৫৯৬ ভোট।

    সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন এনামুল হক (প্রাপ্তভোট ২১৬৪) ও মোঃ আফজাল আলী (প্রাপ্তভোট ১০৮৩)।

    সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম।

    সাংগঠনিক সম্পাদক পদে ২২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাদাকাত হোসেন বাপ্পি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ খোকন পেয়েছেন ১১৩৫ ভোট।

    সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিলন হাওলাদার ১৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯০৭ ভোট।

    অর্থ সম্পাদক পদে ২৪২০ ভোট পেয়ে পূনঃনির্বাচিত হয়েছেন সাবেক তিনবারের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১৪৯১ ভোট।

    সড়ক সম্পাদক পদে ১০৯৯ ভোট পেয়ে পূনঃনির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সুমন পেয়েছেন ৮৭০ ভোট।

    সহ-সড়ক সম্পাদক পদে ১৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সুলতান আলী পেয়েছেন ৮০৭ ভোট।

    সমাজকল্যাণ সম্পাদক পদে সর্বোচ্চ ২৮৪৩ ভোট পেয়ে মোঃ সম্রাট পূনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সুমন পেয়েছেন ৮৭৫ ভোট।

    দপ্তর সম্পাদক পদে ১৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার আফাজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রহিদুল ইসলাম রেজু পেয়েছেন ৮২৮ ভোট।

    প্রচার সম্পাদক পদে ২২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আরমান হোসেন মিলন পেয়েছেন ৮৫৫ ভোট।

    ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১০৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জহুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ লিটন পেয়েছেন ৮০৯ ভোট।

    এছাড়া কার্যনির্বাহী পদে মোঃ মাহামুদুল হাসান রাজু ১৪৭২টি, মোঃ নুর আলম শেখ আকালু ১৫৮৬টি, মোঃ খুরশেদুল ইসলাম জনি ১৩২৮টি, মোঃ রিন্টু ১১৮৫টি, মোঃ মুন্না ১৩৩৭টি, মোঃ শাহজাহান ১৩৮৩টি ও মোঃ পারভেজ ইসলাম ১২৪৩ ভোট পেয়ে ৭ জন সদস্য পদে নির্বািচত হয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930