• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনায় ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভিযোগ 

     Md Mokter Hossain 
    29th Sep 2026 6:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত দুই কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার, তদবির ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার প্রসেস সার্ভার জিয়াউল হক ও অফিস সহায়ক জাহিদুল হক।

    অভিযোগকারীদের দাবি, জিয়াউল হক ও জাহিদুল হক আপন ভাই এবং তারা শফি আহমেদের চাচাতো ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে শফি আহমেদের প্রভাব ও সুপারিশে তারা সরকারি চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও চাকরি-সংক্রান্ত তদবিরে তারা জড়িত ছিলেন বলে অভিযোগকারীরা দাবি করেন।
    অভিযোগের সমর্থনে দেওয়া কয়েকটি ফেসবুক স্ক্রিনশটে ‘Ziaul Haque’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের জুলাইয়ে শফি আহমেদের একটি পোস্ট শেয়ার করার বিষয় দেখা যায়।

    এছাড়া অপর একটি পোস্টে শফি আহমেদকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য ও ছবি রয়েছে। তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে জিয়াউল হকের রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে শফি আহমেদের প্রভাব ছিল—এমন দাবি নিশ্চিতভাবে প্রমাণিত হয় না।
    অভিযোগকারীরা আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তারা বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    অভিযোগের বিষয়ে জিয়াউল হক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি কীভাবে চাকরি পেয়েছেন, সে বিষয়েও তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন। এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930