কামরুল হাসান ( কুড়িগ্রাম ):
সাংবাদিক নির্যাতন মামলার আসামী সুলতানা পারভীন (সাবেক জেলা শাসক কুড়িগ্রাম) এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আত্মসমর্পণের পর জামিন আবেদন খারিজ করে এ নির্দেশ দেন।
আদালত সূত্র থেকে জানা যায়, সুলতানা পারভীন (সাবেক জেলা প্রশাসক কুড়িগ্রাম) সেদিন বেলা ১১টার দিকে আদালতে হাজিরা দেন। জামিন আবেদন শুনানি শেষে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই সাবেক ডিসিকে দেখতে আদালতে ভিড় জমায়।
ঘটনার পটভূমি
সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলার প্রশাসক ( ডিসি) থাকা অবস্থায় নিয়ম বহির্ভূত ভাবে জেলা প্রশাসনের অর্থায়নে সুলতানা পার্ক নির্মান করেন এবং অর্থ দূর্নীতি করেন। এ বিষয় নিয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান একটি প্রতিবেদন তৈরি করেন। সুলতানা পারভীন (সাবেক ডিসি) প্রতিবেদন লেখা থেকে বিরত থাকাতে চাপ দিতে থাকেন ও ক্ষমা প্রার্থনা করতে বলেন কিন্তু সাংবাদিক আরিফুল ইসলাম রিগান সুলতানা পারভীন (সাবেক ডিসি) এর আদেশ অমান্য করলে
২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার নিজ বাড়ি থেকে জেলা প্রশাসনের একটি টাস্কফোর্স তুলে নিয়ে যায়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর, হুমকি এবং নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর একটি মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ওই ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করেন।তৎকালীন সরকার পাবলিক সেন্টিমেন্ট বিবেচনা করে সুলতানা পারভীন (সাবেক ডিসি) কে বদলি করে মন্ত্রণালয় নিয়ে যান। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে আজ আদালত গুরুত্বপূর্ণ এই রায় দেন।
প্রতিক্রিয়া
এ ঘটনায় সাংবাদিক মহল এবং সাধারণ মানুষ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ রায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

