• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‘মিট দ্য বিজনেস’ প্রতিমাসের ২য় বুধবার আয়োজন করবে এনবিআর 

     Ahmed 
    03rd Sep 2025 12:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: ব্যবসা-বাণিজ্য সহজ করতে ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এ সভার আয়োজন করা হবে।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে ব্যবসায়ীরা কাস্টমস, আয়কর ও ভ্যাট সম্পর্কিত মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে তুলে ধরতে পারবেন।

    এর ফলে এনবিআর মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং সেসব সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নিতে পারবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের সেপ্টেম্বর মাসের সভাটি আগামী ১০ সেপ্টেম্বর  বুধবার বিকেল ৩টায় এনবিআর-এর মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং-৩০১)-এ অনুষ্ঠিত হবে।

    সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের নিচের গুগল ফর্মটি পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর।
    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdbl6kKrDgmMyLOKdstizekaUPSDxH5pcNMBpyYQgTi77Appg/viewform?usp=sharing&ouid=111669838649691608642

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930