আল রোকন,রিপোর্টার কুমিল্লা:
কুমিল্লা দাউদকান্দি উপজেলা গৌরীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ৭ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন দাউদকান্দি উপজেলা গৌরীপুর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ।
গৌরীপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাংক বীমা স্কুল কলেজ বেসরকারি হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান এই অঞ্চল জনবহুল ও একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাগুলোর মধ্যেই ডেঙ্গু মশার উৎপাত ঝুঁকিপূর্ণ।
গৌরীপুর বাজার ও গৌরীপুর পশ্চিম বাজার দক্ষিণ পেন্নাই, উত্তর পেন্নাই,স্বল্প পেন্নাই, আঙ্গাউরা,ভুলির পার মাইথারদিয়া এই অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণভাবে আছে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টি হলে পানি জমে থাকে যেখানে সেখানে ময়লার আবর্জনার স্তুপ গৌরীপুর ইউনিয়ন পরিষদ এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি এরকম পরিস্থিতি চলতে থাকলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ রুপ নিতে পারে। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে ইউনিয়নবাসীকে জনসচেতন করার লক্ষ্যে ডেঙ্গু এডিস মশার বংশবিস্তার না করতে পারে প্রত্যেকটা ওয়ার্ডে মশার স্প্রে করা টায়ারে পানি জমে থাকা ডাবের খোসায় পানি জমে থাকা প্রত্যেকের বাড়ির আঙিনা পরিষ্কার পরিছন্নতা রাখা।
গৌরীপুর গুরুত্বপূর্ণ অঞ্চল বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে আসতে হবে অঞ্চল ভিত্তিক টিম গঠন করে ডেঙ্গু এডিস মশার বংশ বিস্তার না করতে পারে জনগণকে সচেতন করতে হবে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর ইউনিয়নে অবস্থিত হাসপাতালের এর ভিতর এবং বাহিরে ময়লা আবর্জনা চোখে পড়ার মত হাসপাতালের দক্ষিণ পাশ ও পূর্ব পাশ কোয়াটার গুলোর আশ পাশ বিভিন্ন রকম জংলি গাছ হয়ে আছে নেই কোন পরিচ্ছন্ন পরিবেশ হাসপাতাল কর্তৃপক্ষ এইগুলোর দিকে কোন খেয়াল নেই বর্তমানে গৌরীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে হাসপাতাল রোগী আসে সেবার জন্য।

