• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুই মোটরবাইকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত 

     swadhinshomoy 
    04th Aug 2021 1:41 am  |  অনলাইন সংস্করণ Print

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম রাকি চন্দ্র সিংহ। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক। তার গ্রামের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।

    পুলিশ জানায়, পুলিশ কর্মকর্তা রাকি চন্দ্র সিংহ কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা রাফি উল্লাহর মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন সড়কের দুই দিকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এ সময় পুলিশ কর্মকর্তা রাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

    ময়নামতি হাইওয়ে পুলিশের পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরবাইক দুটি উদ্ধার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031