• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগের গৃহবধূর ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম 

     swadhinshomoy 
    15th Sep 2025 1:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার : মোঃ ইসমাইল হোসেন, সেনবাগ:

    নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামের গৃহবধূ মাকসুদা আক্তার প্রিয়া (২৭) ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনী বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। রোববার সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই সন্তানদের জন্ম হয়।

    জন্মের কিছুক্ষণ পর এক নবজাতক মারা যায়। বাকি পাঁচ শিশুর তিনজন ছেলে এবং দু’জন মেয়ে। ওজন কম হওয়ায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    ঢামেকের গাইনী বিভাগের ইউনিট–১ এর সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, প্রিয়া ২৭ সপ্তাহের গর্ভধারণকালেই প্রসব করেছেন। ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবনের ফলে এ ধরনের একাধিক সন্তানের গর্ভধারণ ঘটে। জরায়ুর সীমিত ধারণক্ষমতার কারণে পূর্ণ গর্ভকাল হওয়ার আগেই প্রসব হয়েছে। নবজাতকদের সুস্থ করতে হাসপাতাল সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে, তবে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    প্রিয়ার স্বামী মোহাম্মদ হানিফ কাতারপ্রবাসী। শনিবার রাতে প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে একে একে ছয়টি সন্তানের জন্ম দেন তিনি।

    তিন শিশুর জন্মের সময় ওজন ছিল ৯০০ গ্রাম এবং বাকি তিন শিশুর ওজন ৮০০ গ্রাম করে। পরিবারের পক্ষ থেকে সকলের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930