গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সদর উপজেলার ঘুটার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।হাঁসাইগাড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আস্তান মোল্লার স্মরণে এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী হয় হাঁসাইগাড়ী ও কুঁজাইলের দল।১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে নওগাঁর সদর উপজেলার ঘুটার বিলে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাঁসাইগাড়ী নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক তছলিম উদ্দিন মিঠু।পরিচালনায় ছিলেন, অ্যাডভোকেট মোঃ ইমন মাহমুদ স্বপন ও সোহেল রানার। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজমুল হক সনি,নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম মিঠু, মোঃ শফিউল আজম (ভিপি রানা), মোঃ খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সাধারণ সম্পাদক স.ম. আল কাফি তুহিন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল হক রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান লিপ্ত, মোঃ ওবায়দুর রহমান সাবু, হাঁসাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল হোসেন শাহানা, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তছলিম আলী শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন,আবহমান গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের শেকড়।মরহুম আস্তান মোল্লার স্মরণে হাঁসাই গাড়ী গ্রামবাসী নৌকা বাইচের যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে প্রশংসনীয়।তরুণ প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে এমন আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান অতিথি।প্রধান বক্তা মামুনুর রহমান রিপন বলেন, আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুধু বিনোদনের উৎস নয়, মরহুম আস্তান মোল্লার অবদান গ্রামবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখেছে,যা সত্যিই গর্বের।জেলার বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকা বাইচ দলগুলো দর্শকদের মন জয় করে নেয়।বিলের মাঝ পথের সড়কে হাজারো দর্শকের উপস্থিতিতে সেখানে উৎসব মুখোর হয়ে উঠে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

