swadhinshomoy
18th Sep 2025 6:58 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মনির হোসেন (পরাগ) জেলা প্রতিনিধি:
মাদারীপুরে ডাসার উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকার বুধবার রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল (৮) ও হামজা (৫)
ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে মোঃ নাঈম মল্লিকের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুইভাই হাফিজুল ও হামজা। অসাবধানতা বশত দই ভাই ই পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। অনেক খোঁজাখুজি করে তাদের পাওয়া যায় না, পরে রাত আনুমানি ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় পুকুরের পানিতে দেখতে পায়, পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই শিশুর মান মোঃ শাওন হাওলাদার জানান একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার সহো আমরা কিভাবে এই শোক সইবো ? তিনি আরো জানান
অসতর্ক থাকার কারনেই এমন ঘটনা ঘটেছে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

