• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁদপুর জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    21st Sep 2025 2:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত:

    ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও আলোচনা সভা উত্তর রঘুনাথপুর মাদ্রাসা আবু বক্কর সিদ্দিক (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) কমপ্লেক্সে সাফল্যের সাথে সম্পন্ন হয়।

    পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। উপস্থাপনার দায়িত্ব পালন করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ। সভার সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিন মিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মোঃ এনায়াত উল্লাহ শিপুল, এবং প্রধান বক্তা ছিলেন মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসেন মৃধা। এছাড়া নির্বাহী পরিচালক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফা সহ ৩৭ সদস্যের কমিটির নেতৃবৃন্দও এই পরিচিতি সভায় যোগ দেন। শান্ত ও সৌহার্দ্যময় পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা ও বিকাশের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে কো-চেয়ারম্যান মোঃ এনায়াত উল্লাহ শিপুল বলেন, “মানবাধিকার রক্ষার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবার রূপ।” প্রধান বক্তা মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসেন মৃধা কোরআন ও হাদিসের আলোকে মানবাধিকারের মৌলিক নীতিমালা নিয়ে গভীর ও প্রাঞ্জল আলোচনা করেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত নবাগত সদস্যরা অনুপ্রাণিত হন এবং নতুন উদ্যমে মানবাধিকারের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের বিশেষ পর্বে কো-চেয়ারম্যানের মায়ের সুস্থতার জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও স্মরণীয় ও হৃদয়স্পর্শী করে তোলে।

    সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৩৭ সদস্যের চাঁদপুর জেলা নবগঠিত কমিটি ঘোষণা করা হয়, যা সংগঠনের স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়কে সুদৃঢ় করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930