swadhinshomoy
23rd Sep 2025 7:24 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মনির হোসেন (পরাগ) জেলা প্রতিনিধি মাদারীপুর:
বিএনপি ক্ষমতায় এলে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল,
থাকবেনা ধর্মীয় কোন বৈষম্য, পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর ভাবে জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সনাতনধর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ন আহবায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেত্রীবৃন্দ অনেকেই এ সময় উপস্থিত থেকে অনু সাফল্য মন্ডিত করে তোলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনীতির ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর জবাব দেয়া হব, প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীরা এবার শারদীয় দুর্গা উৎসবে কাধে কাধ মিলিয়ে পাহারা দিবে বলেও জানান তালুকদার খোকন।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে, তারাই স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্বৈরাচারদের প্রতিষ্ঠা এ দেশের মানুষ আর হতে দিবে না। শারদীয় দুর্গাপুজাকে ঘিরে কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য প্রশাসন সহো বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। এ দেশে হিন্দু-মুসলিম কিংবা বৌদ্ধ-খিষ্ট্রানের কোন ভেদাভেদ নেই, দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করতে হবে। আগামী নির্বাচন বানচাল করতে আসলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময় শেষে বিভিন্ন পুজা মন্ডপের নেত্রীবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

