swadhinshomoy
29th Sep 2025 1:54 pm | অনলাইন সংস্করণ Print
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
বটিয়াঘাটায় ভূমিহীন সংগঠনের উদ্যোগে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জনগণের তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত হোক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বটিয়াঘাটায় আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত হয়। গতকাল বটিয়াঘাটা বাসস্ট্যান্ড মোড়ে খুলনা চালনা মহাসড়কে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে আলোচনা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন নেতা উজ্জ্বল বাছাড়, সঞ্চিতা বিশ্বাস, অমিয় দাস রায়, ক্ষিরোদ চন্দ্র বৈরাগী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, নিজেরা করির বিভাগীয় সংগঠক কামাল হোসেন সহ ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

