• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় বিল পরিশোধ করার পরও বকেয়া,ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা 

     swadhinshomoy 
    05th Oct 2025 7:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পূর্বের চেয়ে দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। বিগত সময়ে প্রতি মাসে যে বিল আসত,তার চেয়ে চলতি মাসে অতিরিক্ত বিল আসছে। এই ভৌতিক বিলে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে।

    ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ,পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে,’মনগড়া বিল’তৈরি করছে নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি। এতে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

    এছাড়াও অনেক গ্রাহক অভিযোগ করেন, পূর্বের বিল পরিশোধ করার পরও বকেয়া হিসেবে নতুন বিলে তা যোগ করে দেওয়া হয়েছে।

    উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-বাকী সুমন জানান,আমার বাড়িতে মাত্র তিন জন মানুষ বিদ্যুত ব্যবহার করি। বিগত মাসের চেয়ে বিল আসছে দ্বিগুন। শুধু আমাদের এলাকাই না,প্রায় এলাকায় একই অবস্থা।

    মাধনগর গ্রামের আকতার হোসেন,রুবেল জোয়াদ্দারসহ অনেকে জানান,আমরা বিগত মাসের বিল পরিশোধ করার পরেও আমাদের অতিরিক্ত আসছে। আমরা এর সুষ্ট সমাধান চাই।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর

    নলডাঙ্গা সাব-জোনাল অফিসেরসহকারী জেনারেল ম্যানেজার মোঃ ইমরুল কায়েস(ওএন্ডএম) (অতিরিক্ত দ্বায়িত্ব) বলেন, অতিরিক্ত কোন বিল প্রদান করা হয়নি। অনেকে বিকাশে পেমেন্ট করেন,বিকাশের সপ্টওয়্যারের সমস্যার কারনে আমাদের অফিসে,বিল পরিষদ হয়নি,সেজন্য পেন্ডিং দেখাইছে। বিল যদি সময়মত পরিষদ না হয়,তাহলে সময় অতিবাহিত হওয়ার পরপরই অটো যোগ হয়ে যায়। আমরা গ্রাহকের অভিযোগ পেয়েছি। অফিসে এসে বিলগুলো সংশোধন করে নিতে হবে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031