• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মাইলো ব্রেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    14th Oct 2025 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম:

    চট্টগ্রামের বাকলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যের মেয়াদ টেম্পারিং করার দায়ে মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

    সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

    অভিযান চলাকালে কারখানায় নিবন্ধন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং মেয়াদ টেম্পারিংসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তারা এবং বাকলিয়া থানার পুলিশ সদস্যরা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাদ্যের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং নগরীর বিভিন্ন এলাকায় নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031