• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা 

     Ahmed 
    06th Aug 2025 1:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর এনায়েত বাজার এলাকায় ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

    অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধের দায়ে এই জরিমানা করা হয়।

    আজ বুধবার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এনায়েত বাজার বাটালি রোডে এই অভিযান পরিচালিত হয়।

    তিনি জানান, ওই বেকারিতে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত স্থানে ইঁদুরের বাসা, অস্বাস্থ্যকর পরিবেশ, কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণও চালানো হচ্ছিল।

    এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সব অসংগতি দ্রুত দূর করতে নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

    তিনি আরও জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31