• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাকৃবিতে নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক বিষয়ে ৪ দিনব্যাপী কর্মশালা শুরু 

     Ahmed 
    11th Aug 2025 9:18 am  |  অনলাইন সংস্করণ Print

    ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক, উৎপাদন ও প্রয়োগ বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

    আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ রুমে ওই কর্মশালা শুরু হয়।

    এ কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।

    ময়মনসিংহ সদরের বিভিন্ন উপজেলার বালাই ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে জড়িত, ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং শিক্ষার্থীসহ ২০ জন অংশগ্রহণ করেন।

    ‘এশিয়ায় প্রকৃতি-ভিত্তিক সমাধান (এনবিএস) এর মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে সরকারি অংশীদার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমেদ, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন এবং প্রকল্পের প্রধান গবেষক কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

    উদ্বোধনকালে ড. জি.এম. মুজিবুর রহমান বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে জৈব বালাইনাশকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি সৃষ্টি করে। তাই এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা কৃষকদের সঠিক জ্ঞান ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও কৃষির উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখবে।

    প্রকল্পের প্রধান গবেষক ও প্রশিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, জৈব বালাইনাশক পরিবেশবান্ধব, অবশিষ্ট বিহীন এবং ফসলের জন্য নিরাপদ একটি সমাধান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31