• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কায়রোতে হামাস নেতাদের আলোচনা 

     swadhinshomoy 
    13th Aug 2025 10:13 am  |  অনলাইন সংস্করণ Print

    রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধিঃ

    মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নিতে কায়রো গেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ নেতা খলিল আল-হায়া। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

    হামাস কর্মকর্তা তাহের আল-নোনো এক বিবৃতিতে জানান, বুধবার মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন হামাসের প্রতিনিধি দল। আলোচনায় থাকবে যুদ্ধের অবসান, মানবিক সহায়তা প্রদান এবং গাজার জনগণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ।

    এর আগে, গত জুলাই মাসে মিসরের মধ্যস্থতায় অনুষ্ঠিত হামাস-ইসরাইল পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তখন মার্কিন সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি পরিকল্পনায় ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে।

    মিসর সফরে যাওয়া এক ফিলিস্তিনি কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “যুদ্ধের অবসান ঘটাতে আলোচনাই একমাত্র পথ—এ ব্যাপারে হামাস প্রস্তুত। যে কোনো মতবিনিময় বা প্রস্তাব নিয়ে আমাদের আপত্তি নেই।” তবে তিনি স্বীকার করেন, ইসরাইলি সেনা প্রত্যাহারের মাত্রা ও হামাসকে নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উভয় পক্ষের মধ্যে এখনও গভীর মতপার্থক্য রয়েছে।

    এদিকে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছেন—একজন মাত্র ৬ বছরের শিশু। এটি ইসরাইলি অবরোধের ভয়াবহ মানবিক সংকটের আরেকটি করুণ প্রমাণ।

    আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন খাদ্য সহায়তা সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ৬১,৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,০৮৮ জন আহত হয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31